বিজ্ঞাপন

বিদ্যুৎ সাশ্রয়ে ডেসকোর অভিযান, জরিমানা ১০ হাজার

বিদ্যুৎ সাশ্রয়ে ডেসকোর অভিযান, জরিমানা ১০ হাজার

সরকারের নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট, দোকানগুলো সময়মতো বন্ধে অভিযান পরিচালনা করেছে ডেসকো।

শনিবার (২৫ এপ্রিল) এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, গত ২৩ এপ্রিল সন্ধ্যায় ডেসকো আওতাধীন মিরপুর এলাকার মার্কেট, শপিংমল এবং দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মো. হাদিউজ্জামান। 

এছাড়া ২২ এপ্রিল ডেসকো আওতাধীন গুলশান-বনানী অঞ্চলে অপর একটি অভিযান পরিচালিত হয়। ডেসকোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্পার্ক গিয়ার, বেস্টবাইসহ কিছু প্রতিষ্ঠানকে আইন অমান্য করায় দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জার দায়ে গুলশানের একটি খাবারের দোকান থেকে জরিমানা আদায় এবং কিছু অপ্রয়োজনীয় ডিসপ্লে লাইট জব্দ করা হয়। 

অভিযানে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, নির্বাহী পরিচালক অপারেশন প্রকৌ. মো. রশিদুর রহমানের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রব্বানী, সনাতন দত্ত, শফিকুল ইসলাম, প্রকৌ. আব্দুল লতিফ মিয়া, মো. রায়হান আরেফিন প্রমুখ।

ওএফএ/জেডএস

বিজ্ঞাপন