বিজ্ঞাপন

১২ লাখ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করল ডিএসসিসি

১২ লাখ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করল ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর আওতাধীন এলাকায় বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে কঠোর অবস্থান নিয়েছে সংস্থাটি।

সোমবার (২৭ এপ্রিল) পরিচালিত এক বিশেষ অভিযানে মোট ১২ লাখ ৩১ হাজার টাকা বকেয়া ট্যাক্স আদায় করা হয়েছে। 

অঞ্চল-৯ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মিজানুর রহমান মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযান শেষে জানানো হয়েছে, আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর আওতাধীন এলাকায় মোট ১২ লাখ ৩১ হাজার টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নগরীর উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখতে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। বকেয়া ট্যাক্স আদায়ে ডিএসসিসির এই অভিযান অব্যাহত থাকবে।

এএসএস/এমএসএ