বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ত্রিপলী থেকে আরও ২১ বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস জানায়, প্রত্যাবাসিত অভিবাসীরা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে আজ (বুধবার ভোর ৫টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
প্রত্যাবাসিতদের মধ্যে ২০ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং ১ জন ত্রিপলীর বিপদগ্রস্ত অবস্থা থেকে ফেরত যাচ্ছেন।
প্রত্যাবাসন প্রক্রিয়াকালে দূতাবাসের প্রতিনিধি মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে অভিবাসীদের প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এনআই/এমএন
