নোয়াখালী, ফেনী এবং চট্টগ্রামে জিপিএস ট্র্যাকিং সেবা 'ট্র্যাক মাই ভেহিক্যাল'-এর ৪টি নতুন ডিলার পয়েন্ট উদ্বোধন হয়েছে।
দেশজুড়ে যানবাহনের স্মার্ট নিরাপত্তা নিশ্চিত করতে বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেড সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় ডিজিটাল নিরাপত্তায় ওই সেবা দিবে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
'ট্র্যাক মাই ভেহিক্যাল' জিপিএস ট্র্যাকারটি মূলত গাড়ি চুরি রোধ ও রিয়েল-টাইম লোকেশন শনাক্ত করার পাশাপাশি দেশীয় প্রকৌশলীদের উদ্ভাবিত এই সিস্টেমে গ্রাহকরা পাচ্ছেন ৫ বছরের পূর্ণাঙ্গ সার্ভিস ওয়ারেন্টি এবং ৩৬৫ দিন ২৪ ঘণ্টা কাস্টমার কেয়ার সাপোর্ট। নিজস্ব সার্ভার ও দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় এই সেবাটি অত্যন্ত নির্ভরযোগ্য ও সুরক্ষিত বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে জানায়, আঞ্চলিক পর্যায়ে গ্রাহক সেবা আরও সহজতর করতে বন্ডস্টাইন স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে। এখন থেকে নোয়াখালীর মাইজদী কোর্টের বড় মসজিদ মোড়ে নিউ ডাইমেনশন, ফেনীর ছাগলনাইয়ার কলেজ রোডে নিউ বিসমিল্লাহ মটরস, চট্টগ্রামে মুরাদপুরের সিরাজ শপিং কমপ্লেক্সে চৌধুরী, রিজিয়া অটো এন্ড ব্যাটারি হাউস এবং পাঁচলাইশে এস বি কর্পোরেশন অথোরাইজড ডিলার হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।
এ বিষয়ে বন্ডস্টাইনের সিইও মীর শাহরুখ ইসলাম বলেন, 'বন্ডস্টাইন সবসময় বিটিআরসি-এর নিয়ম মেনে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হলো দেশীয় উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।
আরএম/এসএম
