ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বুধবার (৬ মে) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, আজকের অভিযানে দোয়েল চত্বর মোড় হতে শুরু করে হাইকোর্ট মোড় এবং পরে সরকারি কর্মচারী হাসপাতাল হয়ে গোলাপ শাহ মাজার পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে।
আরও পড়ুন
তিনি বলেন, অভিযানে ফুটপাত ও রাস্তার ওপর বসা সকল অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে দিয়ে ফুটপাত ও রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। জনস্বার্থে ডিএসসিসির এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
এএসএস/এমএসএ
