বিজ্ঞাপন

টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবি

টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবি

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড ধ্বংসে দেশি ও বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে জানিয়েছে রাষ্ট্র ও জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটি নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, টেলিটক দেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর হিসেবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে নীতিগত বৈষম্য, বিনিয়োগ ঘাটতি এবং অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটিকে পিছিয়ে রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশি ও বিদেশি স্বার্থান্বেষী মহলের যোগসাজশে টেলিটককে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার একটি চক্রান্ত চলছে, যা দেশের টেলিযোগাযোগ খাতের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

মানববন্ধনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বক্তব্যে বলেন, সরকার ব্যবসা করে না, বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রয়োজন। টেলিটকের কম মূল্যের সেবা আছে বলেই অন্য অপারেটররা চাপে থাকে। আজ যদি টেলিটক ধ্বংস করে দেওয়া যায় তাহলে বাজারে সিন্ডিকেট করে ডাটা এবং ভয়েস কলের মূল্য কোথায় গিয়ে দাঁড়াবে তা সময় বলে দেবে। তাই টেলিটক কে সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে, পাশাপাশি এই প্রতিষ্ঠানকে লাভজনক করতে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

আয়োজক সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ আজিজ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান প্রমুখ।

এএসএস/এসএম

বিজ্ঞাপন