বিজ্ঞাপন

কল্যাণ তহবিল ব্যবস্থাপনায় ঢাকা ওয়াসার কমিটি গঠন

কল্যাণ তহবিল ব্যবস্থাপনায় ঢাকা ওয়াসার কমিটি গঠন

কল্যাণ তহবিল ব্যবস্থাপনায় কমিটি গঠন করেছে ঢাকা ওয়াসা। ইতোমধ্যে ৫ সদস্য নিয়ে গঠিত এই কমিটির অনুমোদন দিয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

শুক্রবার (৮ মে) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এই কমিটির অনুমোদন দিয়েছেন ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেন।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালককে (মানবসম্পদ ও প্রশাসন) এবং সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার শ্রম ও কল্যাণ বিভাগের উপ-সচিবকে।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন ঢাকা ওয়াসার সচিব, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সিভিল মেইনটেন্যান্স বিভাগের নির্বাহী প্রকৌশলী।

এএসএস/জেআই

বিজ্ঞাপন