বিজ্ঞাপন

কুসিকে নতুন সিইও, ওসমানী বিমানবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

কুসিকে নতুন সিইও, ওসমানী বিমানবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

কুমিল্লা সিটি কার্পোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক ফেরদৌসী বেগম।

রোববার (১১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদারকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেয়া হয়েছে। 

একইসঙ্গে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এসএইচআর/এমএসএ