বিজ্ঞাপন

গাইবান্ধায় দুদকের ১৯৩তম গণশুনানি

গাইবান্ধায় দুদকের ১৯৩তম গণশুনানি

দুর্নীতি প্রতিরোধ, সেবার মানোন্নয়ন এবং সরকারি দপ্তরে সেবাগ্রহীতাদের হয়রানি রোধে গাইবান্ধায় ১৯৩তম গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১১ মে) গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম।

এছাড়া দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এবং মহাপরিচালক মো. মোতাহার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

দুদক জানায়, গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাঁদের অভিযোগসমূহ গাইবান্ধা জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে তুলে ধরবেন। একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবে। গণশুনানিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ এবং অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার গাইবান্ধা জেলার সব নাগরিক সাংবাদিকদের অনুরোধ জানিয়েছে দুদক।

আরএম/এমএসএ  

বিজ্ঞাপন