বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বিএনপি-জামায়াত অবগত ছিল : ফরিদা আখতার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বিএনপি-জামায়াত অবগত ছিল : ফরিদা আখতার

নির্বাচনের তিনদিন আগে ৯ ফেব্রুয়ারি চুক্তিটি স্বাক্ষরিত হলেও এ বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলাম ও অন্যান্য বিরোধী দলের সঙ্গে আলোচনা হয়েছিল। তাই এখন এসব দলের পক্ষ থেকে চুক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নয়াকৃষি আন্দোলন ও উবিনীগ আয়োজিত হাওরে বোরো ধান বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনে করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, নির্বাচনের তিনদিন আগে ৯ ফেব্রুয়ারি চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। তাই অন্তর্বর্তী সরকারের কথা আসছে। এখন এটা পরিষ্কার জানা গেছে এবং বোঝাও যাচ্ছে— বিএনপি, জামায়াতে ইসলাম ও বিরোধী দলে যারা আছেন, তাদের সঙ্গে কিন্তু অন্তর্বর্তী সরকার এটা আলোচনা করেছে। সে কারণে তারা কিন্তু এখন এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।

তিনি বলেন, তবে আমি মনে করি কৃষিতে যেসব ক্ষতির সম্ভাবনা আমি দেখছি এই চুক্তিতে দুইটা ধারা আছে খুব গুরুত্বপূর্ণ। একটা ধারা অনুযায়ী একটাকে আপনি মডিফাই করতে পারবেন। আরেকটা হলো চুক্তিটা ৬০ দিন হওয়ায় আমরা বাতিলও করতে পারি।

সাবেক উপদেষ্টা বলেন, একটা দাবি আপনাদের তোলা উচিত। সংসদে অবশ্যই উত্থাপন করতে হবে। সংসদে তুলে জনগণের সম্মতি নিয়ে যেন সেটা করে।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন উবিনীগের জাহাংগীর আলম জনিসহ অন্যান্যরা।

এমএইচএন/এমএন