বিজ্ঞাপন

পুলিশের সাঁড়াশি অভিযান

মিরপুরে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৭৫

মিরপুরে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৭৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিশেষ সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে এ বিশেষ অভিযান চালায় মিরপুর বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার(ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, মঙ্গলবার (১২ মে)  বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মিরপুর মডেল থানা ৫০ জন, পল্লবী থানা ২৪ জন, কাফরুল থানা ১৫ জন, শাহআলী থানা ১৬ জন, দারুস সালাম থানা ৪৪ জন, ভাষানটেক থানা ১০ জন ও রূপনগর থানা ১৬ জন। গ্রেপ্তারদের আজ (১৩ মে) আদালতে পাঠানো হয়েছে।

জেইউ/বিআরইউ