বিজ্ঞাপন

কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে আগুন

কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে আগুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘এফবি ঐশী’ নামের একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরের ব্রিজঘাটা এলাকায় নোঙর করা অবস্থায় ট্রলারটিতে আগুন লাগে।

বুধবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ট্রলার থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখে আশপাশের নৌযান ও জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি।

জেডএস