বিজ্ঞাপন

দূতাবা‌সের সহায়তায় কুয়েত থে‌কে নারী কর্মী‌র দে‌শে প্রত‌্যাবর্তন

দূতাবা‌সের সহায়তায় কুয়েত থে‌কে নারী কর্মী‌র দে‌শে প্রত‌্যাবর্তন

অসুস্থতাজনিত কারণে মানবিক সংকটে পড়া নারী কর্মী রুনা বেগমকে কুয়েত থে‌কে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। দূতাবা‌সের সহায়তায় সোমবার তি‌নি দে‌শে ফি‌রে‌ছেন।

বাংলাদেশ দূতাবাস জানায়, কুয়েতে অসুস্থ ও মানবিক সংকটে পড়া বাংলাদেশি নাগরিক রুনা বেগমকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত।

দূতাবাসের সহায়তায় তিনি সোমবার জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট নং জে৯ ৫৩১ যোগে নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। দূতাবাসের একজন প্রতিনিধি তাকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।

এনআই/এনএফ