বিজ্ঞাপন

ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম অধিবেশন

বাংলাদেশি সংগঠন ওয়ার্ল্ড লিংকআপের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন

বাংলাদেশি সংগঠন ওয়ার্ল্ড লিংকআপের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠানরত জাতিসংঘের  ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম অধিবেশনের চতুর্থ দিনে বুধবার (২০ মে) বাংলাদেশ ভিত্তিক সংগঠন ‘ওয়ার্ল্ড লিংকআপ’ তাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করেছে। 

স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় অধিবেশনস্থলের আরবান সিনেমা প্লেসে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। ওয়ার্ল্ড লিংকআপের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ তাদের উদ্ভাবিত ‘ওয়েস্ট টু ওয়েলথ : বিল্ডিং রেজিলিয়েন্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজ’ শীর্ষক চলচ্চিত্রটি উপস্থাপন করেন, যা জাতিসংঘ কর্তৃক আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়।

প্রদর্শনীতে জাতিসংঘের হিউম্যান স্যাটেলমেন্টস চিফ দিয়াগো অনেস্টিয়া ভি, ইউরোপিয়ান কমিশনের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টের হেড অব ইউনিট টম ডি গ্রোয়েবসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে কীভাবে উদ্ভাবনী বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে। 

প্রসঙ্গত, ১৭ মে থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী এই অধিবেশন ২২ মে শেষ হবে। বাংলাদেশের ওয়ার্ল্ড লিংকআপ থেকে সাত সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলে রয়েছেন মাসুম বিল্লাহ, আফসানা মাহমুদ, নিশাত খন্দকার, ফাইজা ফারহা, মোহনা হক, তাসিন খান ও মারুফ বিল্লাহ।

ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম অধিবেশনের (ডব্লিউইউএফ-১৩) উদ্বোধনী অনুষ্ঠান ১৮ মে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা উপস্থিত ছিলেন।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং জাতিসংঘের মানব বসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট)-এর নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রতিনিধিদলের প্রধানদের স্বাগত জানান।

এসএইচএ