বিজ্ঞাপন

চট্টগ্রামে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে পড়ে রাফসান নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার সুয়াবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অসি মিয়া তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাফসান ওই এলাকার মুহাম্মদ শহীদুল্লাহ তালুকদারের একমাত্র ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলার একপর্যায়ে রাফসান সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুয়াবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুনসুর চৌধূরী বলেন, রাফসান শহীদুল্লাহ তালুকদার পরিবারের একমাত্র সন্তান ছিল। পরিবারের অগোচরে সে পুকুরে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেআই/