বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি আসল কি না, যাচাই করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি আসল কি না, যাচাই করবেন যেভাবে

কোনো এজেন্টের দেওয়া অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি (Visa Grant Letter) আসল কি না, তা ঘরে বসেই যাচাই করা যাবে। অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের অফিশিয়াল অনলাইন পোর্টাল ‘ইমিঅ্যাকাউন্ট’ (ImmiAccount)-এর মাধ্যমে গ্রাহকেরা নিজেরাই এটি পরীক্ষা করতে পারবেন।

সোমবার (২৫ মে) ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বিশেষ বার্তায় এই তথ্য জানিয়েছে।

হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, আপনার এজেন্ট যদি আপনাকে অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি দিয়ে থাকে, তাহলে সেটি আসল কি না, তা নিশ্চিত হতে অস্ট্রেলিয়া সরকারের অফিশিয়াল ইমিগ্রেশন পোর্টাল ‘ইমিঅ্যাকাউন্ট’ (ImmiAccount)-এ গিয়ে যাচাই করে নিন।

অফিশিয়াল এই পোর্টাল বা ‘ইমিঅ্যাকাউন্ট’ থেকে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত হওয়া যাবে। 

১. আপনার নামে কোন ধরনের (সাবক্লাস) ভিসা ইস্যু করা হয়েছে।
২. আপনি অস্ট্রেলিয়ায় ঠিক কত দিন অবস্থান করতে পারবেন। 
৩. সেখানে থাকাকালীন আপনার কাজ করার আইনি অনুমতি বা ওয়ার্ক পারমিট আছে কি না।

সাম্প্রতিক সময়ে ভিসা জালিয়াতি ও ভুয়া ভিসা লেটার দিয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায়, যেকোনো ধরনের আর্থিক লেনদেনের আগে পোর্টাল থেকে সরাসরি তথ্য যাচাই করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

এনআই/এমএআর/