রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে শুন্দ্র রোজারিও (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ মে) রাত ৯ টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শুভ্র রোজারিওর বাড়ি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার ছাইতান গ্রামে। তার বাবার নাম মৃত রঞ্জন রোজারিও। বর্তমানে সে পল্টনের হোটেল ক্যাপিটেলে বাবুর্চির কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে ওই হোটেলের ৫১৮ নং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
হাসপাতালে নিহত শুভ্রোর ভাই জেমি রোজারিও জানান, আমার ভাই ক্যাপিটাল হোটেলে বাবুর্চির কাজ করতেন এবং ওই হোটেলেই তিনি থাকতেন। তবে কি কারণে আমার ভাই গলায় ফাঁস দিয়ে এ ঘটনাটি ঘটিয়েছে তা আমরা কিছুই জানি না।
এসএএ/বিআরইউ
