বিজ্ঞাপন

পরিবারের সদস্যদের দিয়ে এসএসসির খাতার বৃত্ত ভরাট, শিক্ষককে শোকজ

পরিবারের সদস্যদের দিয়ে এসএসসির খাতার বৃত্ত ভরাট, শিক্ষককে শোকজ

চলতি বছরের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার গণিত খাতার বৃত্ত পরিবারের সদস্যকে দিয়ে ভরাট করানোর অভিযোগে মানিকগঞ্জের এক শিক্ষককে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম শাহজাহান। তিনি মানিকগঞ্জের সাটুরিয়ার দড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের (কোড-১০৯) একজন পরীক্ষক (কোড-২৪৮৭)।

সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার গণিত খাতার বৃত্ত ওই শিক্ষক তার পরিবারের সদস্যকে দিয়ে ভরাট করান। এমন একটি ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত কাজের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। বোর্ডের নিয়ম অনুযায়ী, প্রধান পরীক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের সদস্যকে দিয়ে খাতার বৃত্ত ভরাট বা মূল্যায়ন করানো একটি শাস্তিযোগ্য অপরাধ।

এমন অবস্থায় এই অপরাধের জন্য কেন শিক্ষক শাহজাহানের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জবাব দিতেও বলা হয়েছে।

আরএইচটি/এএমকে