রাজধানীর মিরপুরের পূরবী এলাকায় অবস্থিত পূরবী মার্কেটের নিচ তলায় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (০৫ জুন) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পূরবী মার্কেটের নিচ তলায় আগুনের ঘটনা ঘটেছে। নিচ তলায় কিসের দোকানে আগুনের ঘটনা ঘটেছে সেটা আমরা এখনও শিওর জানতে পারিনি। আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে।
তিনি বলেন, আমরা আগুনের সংবাদ পাই ৯টা ১৮ মিনিটে। ৯টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এমএসি/এসএম
