বিজ্ঞাপন

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে সিটি কর্পোরেশনের কর্মচারী গুলিবিদ্ধ

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে সিটি কর্পোরেশনের কর্মচারী গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়দাবাদ পানির পাম্পের সামনে দুর্বৃত্তদের গুলিতে তানজিদ (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মচারী হিসাবে কর্মরত আছেন।

শুক্রবার (৫ জুন) রাত ১১ টা ১০ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ তানজিদকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মামুন জানান, রাত সাড়ে দশটার দিকে সায়েদাবাদ পানির পাম্পের সামনে অজ্ঞাত ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তরা এসে তানজিদের বাম পায়ের হাঁটুর নিচে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ তানজিদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশার ওষুধ দেওয়ার কাজ করতেন। তবে কে বা কারা তাকে কি কারণে গুলি করেছে সে বিষয়টি বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/ এনটি

বিজ্ঞাপন