বিজ্ঞাপন

শ্যামপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

শ্যামপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

রাজধানীর শ্যামপুরের জুরাইন রেল ক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। 

শুক্রবার (৫জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো. আবু জাফর জানান, আজ সন্ধ্যার দিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তি জুরাইন রেল ক্রসিংয়ের রাস্তা পারাপার
হচ্ছিলেন। এ সময় কমলাপুর গামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনো মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এনটি