বিজ্ঞাপন

বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

রাজধানীর বিমানবন্দরে পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় আহত আব্দুল হাই(৬৫) মারা গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মারা যান তিনি।

নিহত আব্দুল হাইয়ের শ‍্যালক রাসেল জানান, রাত সাড়ে দশটার দিকে বিমানবন্দর এপিবিএন পেট্রোল পাম্পের পাশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার উত্তর নৌপাড়া গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বিমানবন্দর থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/এনটি