বিজ্ঞাপন

চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ের দুই খালের মুখ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করা হবে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

জেডএস