বিজ্ঞাপন

ফটিকছড়িতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়িতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সাইরা মনি (৫)।

শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের শৈলকূপা এলাকার পরানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইরা মনি স্থানীয় আবুল বশর মেম্বার বাড়ির আব্দুল হালিমের কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে একটি দোকান সংলগ্ন এবাদতখানার পুকুরপাড়ে খেলছিল সাইরা মনি। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়নহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

এনামুল হক নাবিদ/বিআরইউ