বিজ্ঞাপন

বাজেট অধিবেশনের আগে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক

বাজেট অধিবেশনের আগে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক

বাজেট অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৭ জুন) বেলা ১১টায় সংসদের বিরোধীদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপিসহ অন্য সংসদ সদস্যরা। 

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে আজ থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে।

বৈঠকে বাজেট অধিবেশন উপলক্ষ্যে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান ও কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

জেইউ/আরএফ