চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকায় ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (৮ জুন) দুপুর পৌনে ১টার দিকে মাঝিরঘাটের ১ নম্বর জুটলি ঘাটসংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ।
আরও পড়ুন
নৌ-পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় মাঝিরা নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরএমএন/এমএসএ
