বায়োমেট্রিক চিঠি নিয়ে ভিসা আবেদনকারীদের গুরত্বপূর্ণ বার্তা দিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়া হাইকমিশনার।
মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের বার্তায় জানানো হয়, বায়োমেট্রিক চিঠি পাওয়ার অর্থ এই নয় যে আপনার ভিসা অনুমোদিত হয়েছে।
অতিরিক্ত টাকা দিলে আপনার বায়োমেট্রিক প্রক্রিয়া দ্রুত হবে না। আপনি আপনার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টে ভিসার সিদ্ধান্ত জানতে পারবেন না। আপনার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টে কখনোই মিথ্যা তথ্য দেওয়া উচিত নয়।
বায়োমেট্রিক তথ্য সংগ্রহ হলো ভিসা আবেদন প্রক্রিয়ার একটি ধাপ মাত্র। এটি আপনাকে ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না।
আরও জানতে এই ওয়েবসাইটে https://bangladesh.embassy.gov.au/daca/scam-safe.html দেখার অনুরোধ করেছে হাইকমিশন।
এনআই/এসএম
