বিজ্ঞাপন

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

‘ইসলামী ব্যাংক-জামায়াত ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়’

‘ইসলামী ব্যাংক-জামায়াত ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়’

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় এবং জামায়াতে ইসলামীও ইসলাম নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (০৯ জুন) জাতীয় সংসদে বিরোধী দলের বিভিন্ন নোটিশের জবাব ও ব্যাংকিং খাতের সমসাময়িক ইস্যু নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে ইসলামের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয় এবং সবকিছুতেই ‘ইসলামের ওপর হাত দেবেন না’ বলে দোহাই দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

মন্ত্রী বলেন, জামায়াত ইসলাম নাকি ব্যাংকের মালিক না। আবার তারা বলছে ইসলামের উপর হাত দেবেন না। কয়দিন আগে জামায়াতে ইসলামের এক বন্ধুর সঙ্গে কথা হয়েছে, সে এ কথা বলেছে। আমি তার নাম নিলে আবার এখানে (সংসদ) তিনি দাঁড়াতে পারেন। এছাড়া জামায়াতের দুইজন এমপিও ছিলেন তার সঙ্গেও কথা হয়েছে। এদের একজন পরাজিত এমপি, আরেকজন জামায়াত নেতা ছিলেন। তারা বলে দিচ্ছে ইসলামের ওপর হাত দেবেন না। স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়। আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়। জামায়াতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতেই ইসলামের উপর হাত দেবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়।

তিনি আরও বলেন, স্পিকার আমি এবার পয়েন্ট টু পয়েন্ট আসি। এখন একবার যেই ব্যাংক আজান দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা দখল হয়ে যাবে? এই যাতনা তো আমরা বুঝি। সুতরাং যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে। ভিডিওটা দেখেন তাদের রাজনৈতিক পরিচয়। আমাদের মধ্যে অনেকে গ্রাহক আছে। গ্রাহককে বলা হচ্ছে বলেন আপনার অ্যাকাউন্ট আছে।

এসআর/এসএম