বিজ্ঞাপন

চট্টগ্রামে পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

চট্টগ্রামে পুকুরে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে ডুবে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ (বুধবার) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ওই গ্রামের হাফেজ মাওলানা ফরিদুল আলমের মেয়ে। তিনি চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা ধারণা করছেন, ভোরে ফজরের নামাজের আগে অজু করার জন্য বাড়ির পাশের পুকুরঘাটে যান সাদিয়া। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি পুকুরের পানিতে পড়ে যান। সাঁতার না জানায় তিনি আর ওপরে উঠতে পারেননি। 

সাদিয়ার ছোট বোন প্রথম তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসএএস/এনএফ