চট্টগ্রামের হাটহাজারীতে শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে মোহাম্মদ জুয়েল (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) সকালের দিকে উপজেলার আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে, ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে দুলাভাই মোহাম্মদ জুয়েলকে একমাত্র আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন সোমবার সকালে আমান বাজার এলাকার বাসায় পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করেন জুয়েল। ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে কোনো উপায় না দেখে ভুক্তভোগী তরুণী ওই দিন রাতেই হাটহাজারী মডেল থানায় গিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা পাওয়ার পরপরই পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। বুধবার সকালে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আতিকুল হা-মীম/এমএসএ
