বিজ্ঞাপন

চানখারপুলে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

চানখারপুলে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজধানীর চানখারপুল এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় জয়দেব (৪০) নামে এক ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চানখারপুল ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া পথচারী মুসা গাজী জানান, বিকেলে জয়দেব রাস্তা পার হওয়ার সময় মৌমিতা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মৌমিতা বাসটি আটক করেছে পুলিশ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এসএএ/এমএসএ