বিজ্ঞাপন

সম্পদ কর নয়, ৫ বছরের জন্য বহাল সারচার্জ ব্যবস্থা

সম্পদ কর নয়, ৫ বছরের জন্য বহাল সারচার্জ ব্যবস্থা

প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছর থেকে ২০৩০-২০৩১ অর্থবছর পর্যন্ত আগের মতোই করদাতারা তাদের ‘আয়করের ওপর ভিত্তি করে’ সারচার্জ পরিশোধ করবেন। এর মাধ্যমে আলোচিত মোট সম্পদের মূল্যের ওপর কর ব্যবস্থা থেকে পিছু হটলো সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাবিত বাজেট থেকে এ তথ্য জানা গেছে।

বাজেট বক্তৃতা সূত্রে জানা গেছে, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী নিট সম্পদের ওপর সারচার্জ প্রযোজ্য হবে। যার মধ্যে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য বর্তমানে চার কোটি টাকা পর্যন্ত নিট সম্পদকে করমুক্ত রাখা হয়েছে। অর্থাৎ এই সীমা পর্যন্ত কোনো সারচার্জ দিতে হয় না। তবে নিট সম্পদের পরিমাণ ৪ কোটি টাকা ছাড়িয়ে ১০ কোটি টাকার মধ্যে থাকলে করদাতাকে ১০ শতাংশ হারে সারচার্জ দিতে হয়। এছাড়া সম্পদের পরিমাণ ৪ কোটি টাকার কম হলেও যদি কোনো ব্যক্তির নামে একের অধিক মোটরগাড়ি থাকে কিংবা তার গৃহসম্পত্তির মোট আয়তন ৮ হাজার বর্গফুটের বেশি হয়, তবে তাকেও এই ন্যূনতম ১০ শতাংশ সারচার্জের আওতায় আসতে হয়।

সম্পদের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সারচার্জের এই হারও ধাপে ধাপে বৃদ্ধি পায়। কোনো করদাতার নিট সম্পদ যদি ১০ কোটি টাকার বেশি কিন্তু ২০ কোটি টাকার মধ্যে হয়, তবে তার ওপর ২০ শতাংশ সারচার্জ প্রযোজ্য হয়। একইভাবে, ২০ কোটি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত সম্পদের জন্য সারচার্জের হার নির্ধারণ করা হয়েছে ৩০ শতাংশ। আর কোনো ব্যক্তির নিট সম্পদের পরিমাণ যদি ৫০ কোটি টাকা ছাড়িয়ে যায়, তবে তাকে সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে সারচার্জ পরিশোধ করতে হয়।

আরএম/জেডএস

বিজ্ঞাপন