বিজ্ঞাপন

ডেমরায় গাড়িচাপায় যুবক নিহত

ডেমরায় গাড়িচাপায় যুবক নিহত

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর গাড়ির নিচে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখনো তার নাম পরিচয় জানা যায়নি।

আজ (বৃহস্পতিবার) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশ খবর পেয়ে আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। 

ডেমরা থানার উপ-পরিদর্শক (এস আই) শীতল কুমার জানান, ভোর রাতে আমরা বিষয়টি জানতে পারি। পরে আইন প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আমরা ইতোমধ্যেই সিআইডির ক্রাইম ইউনিটকে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য খবর দিয়েছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএএ/জেআই/এনএফ