মেট্রোরেল লাইনে একটি বিড়াল ঢুকে পরায় নিরাপত্তাজনিত কারণে মেট্রোরেল চলাচল ১০ মিনিট ব্যাহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৩ জুন) এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল সূত্রে বিষয়টি জানা যায়।
সূত্রটি ঢাকা পোস্টকে জানায়, সকাল ১১টা ৫০ মিনিটের দিকে এমআরটি লাইন-৬ এর শাহবাগ স্টেশনে প্লাটফর্ম এলাকার লাইনে একটি বিড়াল দেখা যায়। সেটি জানার পরপরই নিরাপত্তার জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিড়ালটিকে উদ্ধার করে। ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর দুপুর ১২টার সময় আবার ট্রেন চলাচল শুরু হয়। মূলত ১০ মিনিট সময় ট্রেন চলাচল বন্ধ ছিল।
তবে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমসিএল) জনসংযোগ বিভাগ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি।
এমএইচএন/এমএন
