ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিল দলকে ভালোবাসেন তুষার দম্পতি। তাই খেলা শুরু হওয়ার আগে স্ত্রী দুই সন্তানকে নিয়ে টিএসসিতে এসেছে তুষার।
রোববার (১৪ জুন) ভোররাত বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উন্মাদনা।
শনিবার দিবাগত রাতে টিএসসিতে কথা হয় তুষার দম্পতির সাথে।
ব্রাজিল সমর্থক তুষার জানায়, আমরা ওয়ারী থেকে আমার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে রাত এগারোটার দিকে ব্রাজিলের খেলা দেখার জন্য এসেছি। বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপ মিশন শুরু করবে। তরুণ ও অভিজ্ঞ ফুটবলারের সমন্বয়ে গড়া দলটি আক্রমণাত্মক ফুটবল, দ্রুতগতির পাসিং এবং সৃজনশীল খেলার জন্য ইতোমধ্যে সমর্থকদের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
যদিও মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আফ্রিকার শক্তিশালী এই দলটি সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। তারপরও পরিসংখ্যান, ঐতিহ্য এবং খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতার বিচারে ম্যাচটিতে এগিয়ে রাখা হচ্ছে ব্রাজিলকে।

ব্রাজিলের এই সমর্থক তুষার আরও জানায়, ভোররাতে খেলা স্ত্রী সন্তানদের নিয়ে টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার ইচ্ছা। আগে এসেছি যাতে সামনে বসে খেলা দেখা যায়। খেলা দেখতে আমার স্ত্রী তুষিমনি আমার মেয়ে মারিয়া ইসলাম ও ছেলে মোহাম্মদ রয়েছে। তারা সবাই ব্রাজিল ভক্ত।
আরেক ব্রাজিল ভক্ত তুষারের স্ত্রী তুষিমনি জানান, আমাদের বিয়ে হয়েছে ১১ বছর। বিয়ের আরো আগে থেকেই আমি ব্রাজিল দলের সমর্থক। বিয়ের পর জানতে পারি আমার স্বামী সেও ব্রাজিলের সমর্থক। আমার ছেলে ও মেয়ের নেইমারকে খুব পছন্দ তারাও ব্রাজিলের সমর্থক। যদিও আজকে ব্রাজিল স্কোয়াডে নেইমার থাকছেন না। তারপরেও আমরা আশাবাদী মরক্কো কে হারিয়ে ব্রাজিল জয়লাভ করবে।

অন্যদিকে, পুরান ঢাকার লালবাগ থেকে দুই সন্তানকে নিয়ে টিএসসিতে খেলা দেখার জন্য এসেছেন কিবরিয়া বাপ্পি। তিনি জানান আমার দুই ছেলে আবরার কিবরিয়া ও ছোট ছেলে জুবায়ের কিবরিয়া। তারা দুজনেই ব্রাজিলের সমর্থক।তাদেরকে নিয়ে রাত পৌনে একটার দিকে খেলা দেখার উদ্দেশ্যে টিএসসিতে এসেছি। যেহেতু চারটায় খেলা তার আগেই দুই সন্তানকে নিয়ে এসেছি খেলা দেখার ইচ্ছা আছে।
এসএএ/ডিএ

