বিজ্ঞাপন

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিয়ে বাড়িতে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ শাকিল (২২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাকিল ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন জানান, একটি ট্রাক্টরে করে বিয়ে বাড়িতে ব্যবহারের জন্য লাইটিং সামগ্রী নিয়ে যাচ্ছিলেন শাকিল। পথে মধ্যম সোনাপাহাড় এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় তিনি ছিটকে সড়কে পড়ে গেলে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বিষয়টি পরিবারকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেডএস