বিজ্ঞাপন

দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী

দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী

বাংলাদেশ দূতাবাস, কুয়েতের সহায়তায় দেশে ফিরেছেন অসুস্থ ও মানবিক সংকটে পড়া নারী কর্মী‌ রেশমা বেগম। তিনি রোববার (১৪ জুন) দেশে ফেরেন।

দূতাবাস জানায়, কুয়েতে অসুস্থ ও মানবিক সংকটে পড়া বাংলাদেশি নাগরিক রেশমা বেগমকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত। দূতাবাসের সহায়তায় তিনি ১৪ জুন জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এ সময় দূতাবাসের একজন প্রতিনিধি তাকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।

এর আগে, গত ৪ জুন বাংলাদেশি নাগরিক মো. ইমনকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে দূতাবাস।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কুয়েতে অসুস্থ ও মানবিক সংকটে পড়া কয়েকজন বাংলাদেশিকে দেশে প্রত্যাবর্তনে সহায়তা করেছে দূতাবাস।

এনআই/এসএম

বিজ্ঞাপন