বিজ্ঞাপন

কব্জি কাটা গ্রুপের চাপাতির কোপে আহত ওসি-এসআই, পাল্টা গুলিতে আহতসহ আটক ৪

কব্জি কাটা গ্রুপের চাপাতির কোপে আহত ওসি-এসআই, পাল্টা গুলিতে আহতসহ আটক ৪

রাজধানীর আদাবরে ‘কব্জি কাটা’ গ্রুপের ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির কোপে আহত হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণ।

এ সময় পুলিশের পাল্টা গুলিতে আমির নামের এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ আমিরসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের তুরাগ হাউজিং এলাকার ডেল্টা গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।

আটক চারজন হলেন- কানা আমির (গুলিবিদ্ধ), চোরা রুবেল, আরিফ হোসেন জয় ও আবুল কাসেম। এই ঘটনায় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, ‘আদাবরের বিকাশের দোকান মালিককে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মোহাম্মদপুর থানার তুরাগ থানার ২ নাম্বার রোডে কব্জি কাটা আনোয়ার গ্রুপের ওই ছিনতাইকারী চক্ররা এখানে অবস্থান করছে। তারই ধারাবাহিকতায় ওসি আদাবরের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে আসলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।’

‘এ সময় পাল্টাগুলিতে চোরা রুবেল ও কানা আমির নামে দুইজন। এছাড়া আরিফ হোসেন জয় ও আবুল কাশেমকে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। ঘটনাস্থলে আমাদের পুলিশের উদ্বোধন ও কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।’

তিনি আরও জানান, ‘এই ঘটনায় আমাদের পুলিশ ৪ রাউন্ড গুলি করে। আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কব্জি কাটা আনোয়ার গ্রুপের যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

এসএএ/বিআরইউ