বিজ্ঞাপন

দুর্যোগ-সহনশীল জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে হবে : জ্বালানি সচিব

দুর্যোগ-সহনশীল জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে হবে : জ্বালানি সচিব

নিজস্ব খনিজ সম্পদের সর্বোচ্চ ও দক্ষ ব্যবহারের পাশাপাশি একটি পরিবেশবান্ধব, টেকসই এবং দুর্যোগ-সহনশীল জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জ্বালানি সচিব সাইফুল ইসলাম।

গতকাল বিদ্যুৎ ভবনে আয়োজিত প্রাইমারি এনার্জি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ এক বার্তায় এ তথ্য জানায় হাইড্রোকার্বন ইউনিট।

হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্মসচিব) মো. সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলম।

মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দেশের চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের ধারাকে সচল রাখতে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের নিজস্ব খনিজ সম্পদের সর্বোচ্চ ও দক্ষ ব্যবহারের পাশাপাশি একটি পরিবেশবান্ধব, টেকসই এবং দুর্যোগ-সহনশীল জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে হবে।

বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমন্বয়, অভ্যন্তরীণ গ্যাস ও কয়লা অনুসন্ধান জোরদার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক সেমিনারে উত্থাপিত সুপারিশমালা বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি নীতিকে আরও সমৃদ্ধ করার আশাবাদ ব্যক্ত করেন।

ওএফএ/জেআই/এনএফ