ভাঙাচোরা সড়কের একটি বিষয় বাজেট আলোচনায় আনেন বিরোধীদলীয় একজন সংসদ সদস্য। এর জবাবে সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জেবা আমিন খান বলেন, ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা। দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন, দিস ইজ ডিউ টু দুর্নীতি। দ্যাট ইউ হ্যাভ সিন, ফ্রম দ্যা প্রিভিয়াস রিজিম।’
জেবা আমিন ১১ মিনিট বক্তৃতা করেন ইংরেজি ও বাংলা মিলিয়ে। বাংলা শব্দের মাঝে ইংরেজি বলায় তার বক্তব্য নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। আর তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
২০২৬-২০২৭ অর্থবছরের পেশ করা বাজেটে মূল আলোচনায় গতকাল মঙ্গলবার (১৬ জুন) বাজেটের সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা।
এর জবাবে সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জেবা আমিন খান বলেন, “মাননীয় স্পিকার আমি লক্ষ্য করেছি যে আমাদের বিরোধী দলের নেতা এখন কিছুক্ষণ আগেই আমাদের এক সাংসদ ভাই বলেছেন, আপনারা যদি আমাদের সংসদে বিরোধী দলে থাকেন অসুবিধা নাই কিন্তু আপনারা এর নিশ্চয় বাজেটে আরও কিছু ভালো আছে যেটা আপনারা বলতে পারেন এই বক্তব্যে। মাননীয় স্পিকার রংপুর ছয় (আসনের) সংসদ সদস্যের কিছু উত্তর দিতে চাচ্ছি। উনি দুইদিন আগে কিছু কথা বলেছেন, ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা, উনি হয়তো বা ভুলে গিয়েছেন যে একচুয়ালি বাংলাদেশের রাস্তাগুলো যদি আপনারা আমরা যারাই আমাদের রুট লেভেলে যাই, দ্য রাস্তাজ আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। দিস ইস ডিউ টু দুর্নীতি দ্যাটস বিহ্যাব সিন। ফ্রম দ্যা প্রিভিয়াস রিজিম। দে হ্যাভ লুটেড, লিটরেলি লুটেড দ্য কান্ট্রি। কোন বড় বড় উন্নয়নের প্রকল্প করেছেন ওনারা। কিন্তু জনগণের উন্নয়নের জন্য কোন কাজ করেননি। যার জন্য আমাদের এই কাঁচা রাস্তাগুলা এখনও আছে। দে আর অনলি ইন গভর্নমেন্ট ফর লাস্ট, হানড্রেড প্লাস স্পেস, সো ইউ সাম গিভ টাইম টু আওয়ার গভর্নমেন্ট।”
তিনি আরও বলেন, “আশা করব যে আপনারা আমাদেরকে আমার প্রধানমন্ত্রীকে আপনারা সাধুবাদ জানাবেন। এবং ইন্টারেস্টিংলি এখানে উনি একটু ভুলে গিয়েছেন যে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বাজেটে এবং আমাদের অর্থমন্ত্রী উত্তরাঞ্চলকে কৃষি হাব ঘোষণা করেছেন। এটার সাধুবাদ জানাতে পারতেন কিন্তু তারা জানে মিনিস্টার..।”
এ সময় স্পিকার তাকে থামিয়ে দেন। তারপর বলেন, ধন্যবাদ মাননীয় সদস্য এক মিনিটে আপনার বক্তব্য সামআপ (শেষ) করেন। আপনাকে আট মিনিট দেওয়া হয়েছে, অন্যদেরকে ছয় মিনিট দেওয়া হয়। এই সময় আমি দেই না। সময় দেয় আপনাদের হুইপ, এক মিনিটে কনক্লুড (অন্তর্ভুক্ত) করেন প্লিজ।”
এমপি জেবা তখন বলেন, “এক মিনিটে বলা হবে না। আমার অনেক কিছু আছে। ওকে রংপুর স্ট্রাকচারে আপনাকে দেওয়া হয়েছে। আপনাদেরকে মিনিট স্ট্রাকচার চ্যালেঞ্জে আমরা আমি মনে করি রংপুর আমার আসন ঝালকাটি। ঝালকাটি যেখানে আমি নির্বাচিত না। শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য ব্যবস্থা সবই আমাদের এসব করার জন্য আমাদের এইযে বাজেট দেওয়া হয়েছে ভেরি ভেরি হ্যাপি আই হোপ আমরা সকলে মিলে সকলে মিলে এই বাজেটটাকে অনেক ভালোভাবে কাজ করার চেষ্টা করব কিন্তু মাননীয় স্পিকার আমার তো কোন কথা শেষ হয় নাই বলতে থাকব। ধন্যবাদ।”
সংরক্ষিত আসনের এ এমপি আরও বলেন, “এক মিনিটে হবে না মাননীয় স্পিকার। আমি বলতে চাই আমাকে একটু সময় দেওয়ার জন্য। আজকে আমরা দেখেছি যে আমাদের অনেক… মানে বিগতদিনে যে মন্ত্রীরা মনে করেন যে ওনারা ডিও লেটার দিলেই কাজ হয়ে যাবে। তাহলেই না আমাদের এই বাজেটগুলা সুন্দরভাবে আমরা কাজ করতে পারব। এখানে আরেকটু কিছু বলতে চাচ্ছিলাম।”
স্পিকার তখন তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আরও অনেক সুযোগ পাবেন বলার অপেক্ষা করুন।
এমএসআই/এমটিআই
