বিজ্ঞাপন

এক চুলায় দুই পরিবার রান্না নয়, নির্দেশনা বাখরাবাদ গ্যাসের

এক চুলায় দুই পরিবার রান্না নয়, নির্দেশনা বাখরাবাদ গ্যাসের

গৃহস্থালী গ্যাস সংযোগের অপব্যবহার ও নিরাপত্তা ঝুঁকি রোধে গ্রাহকদের নির্দেশনা দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

বুধবার (১৭ জুন) এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, সম্প্রতি পরিচালিত বিভিন্ন অভিযানে দেখা গেছে, একটি গৃহস্থালী গ্যাস সংযোগের আওতায় থাকা এক চুলা একাধিক পরিবার ব্যবহার করছে। কোথাও কোথাও একটি চুলা দেয়াল বা টিনের মাধ্যমে বিভক্ত করে দুই পরিবারের কাছে ব্যবহার উপযোগী করা হয়েছে। গৃহস্থালী মিটারবিহীন সংযোগের ক্ষেত্রে একটি চুলার মাধ্যমে একাধিক পরিবারের রান্না করা যাবে না। একইভাবে একটি চুলাকে বিভক্ত করে দুই বা ততোধিক পরিবারের রান্নার কাজেও ব্যবহার করা যাবে না। একটি চুলা শুধুমাত্র একটি পরিবারের ব্যবহারের জন্য নির্ধারিত থাকবে।

বার্তায় বলা হয়,কিছু গ্রাহক গ্যাসের চাপ বাড়ানোর জন্য অবৈধভাবে গ্যাস কম্প্রেসার, বুস্টার বা অনুরূপ যন্ত্র ব্যবহার করছেন। এসব যন্ত্রের ব্যবহার সম্পূর্ণ অবৈধ এবং এতে গ্যাস বিস্ফোরণ, অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ধরনের অনিয়ম শনাক্ত হলে সংশ্লিষ্ট গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং গ্যাস আইন-২০১০ ও গ্যাস বিপণন নিয়ন্ত্রণ বিধিমালা-২০১৪ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওএফএ/এমটিআই

বিজ্ঞাপন