বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘স্বজন সিপিভিসি প্লাম্বার ফুটবল ফেস্ট ২০২৬’। প্লাম্বার কমিউনিটিকে একত্রিত করা, তাদের দক্ষতা ও উদ্যমকে উৎসাহিত করা এবং পেশাগত ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।
আয়োজকরা জানিয়েছেন, দেশের প্লাম্বাররা শুধু অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন না, বরং পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখেন। খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি এবং সৌহার্দ্য বৃদ্ধি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এই টুর্নামেন্ট শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধির পাশাপাশি কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে এটি প্লাম্বারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং পেশাগত উৎকর্ষ অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
স্বজন গ্রুপ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ব্যবসায়িক অংশীদার, প্লাম্বার ও গ্রাহকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে আসছে। এই আয়োজন সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। ভবিষ্যতে এই ফুটবল ফেস্টকে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনাও রয়েছে, যাতে এটি দেশের প্লাম্বার কমিউনিটির অন্যতম মর্যাদাপূর্ণ বার্ষিক ক্রীড়া ইভেন্টে পরিণত হয়।
