যাত্রাবাড়ী এলাকায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ( ডিএসসিসি)।
আজ (বৃহস্পতিবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান বলেন, অভিযানে ফ্লাইওভারের ইনকামিং অংশ থেকে শুরু করে যাত্রাবাড়ী হয়ে কাজলা পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।
তিনি বলেন, অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৫টি মামলা দায়ের করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এ ধরনের উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান রাসেল রহমান।
এএসএস/আরএফ/এনএফ
