বিজ্ঞাপন

কূটনৈতিক মিশন খুলছে বাংলাদেশ-আজারবাইজান

কূটনৈতিক মিশন খুলছে বাংলাদেশ-আজারবাইজান

পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভের সঙ্গে টে‌লি‌ফো‌নে কথা ব‌লে‌ছেন। দুই মন্ত্রী ঢাকা এবং বাকু‌তে কূটনৈতিক মিশন খোলার বিষ‌য়ে আলাপ ক‌রে‌ছেন।

আজ (বৃহস্প‌তিবার) বিকেলে দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ ক‌রার তথ্য জা‌নি‌য়ে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

টে‌লি‌ফো‌ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

ফোনালা‌পে তারা দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরও জোরদার করার সিদ্ধান্ত নেন।

দুই মন্ত্রী নিজ নিজ দেশে কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আলোচনা করেন। খ‌লিলুর রহমান আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এনআই/এসএএস