বিজ্ঞাপন

১০ লাখ টাকার তহবিল গঠন

বর্জ্য সংগ্রহ প্রতিষ্ঠান নিবন্ধন ও চার্জ নির্ধারণে ডিএনসিসির কমিটি

বর্জ্য সংগ্রহ প্রতিষ্ঠান নিবন্ধন ও চার্জ নির্ধারণে ডিএনসিসির কমিটি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহের সেবাদানকারী প্রতিষ্ঠান (ভ্যানসার্ভিস) নিবন্ধনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদন, সংশোধন এবং সার্ভিস চার্জ নির্ধারণের জন্য কমিটি গঠন করেছে সংস্থাটি।

শুক্রবার (১৯ জুন) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মস মানুন-উল-হাসান একটি অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

তিনি জানান, এই কমিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহের সেবাদানকারী প্রতিষ্ঠান (ভ্যান সার্ভিস) নিবন্ধন পদ্ধতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনপূর্বক প্রস্তাবিত সার্ভিস চার্জ নির্ধারণ করবে। পাশাপাশি এটি প্রশাসকের নিকট নীতিমালা, নিবন্ধন পদ্ধতি উপস্থাপন করবেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে, পাশাপাশি সদস্য সচিব করা হয়েছে উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা,প্রধান সম্পত্তি কর্মকর্তা, অঞ্চল ২ ও ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং আইন কর্মকর্তা।

এএসএস/এমএন

বিজ্ঞাপন