বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার প্রতি অনুরোধ, এই সময়ে তার আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তা যেন কেউ বিশ্বাস না করেন বা বিভ্রান্ত না হন। এসব কর্মকাণ্ডের দায়ভার আমিনুল হকের নয়; বরং এটি তার ভাবমূর্তি নষ্ট করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

ইতোমধ্যে আইডি পুনরুদ্ধারের চেষ্টা চলমান রয়েছে। আইডি পুনরুদ্ধার সম্পন্ন হলেই তিনি আনুষ্ঠানিকভাবে সবাইকে অবহিত করবেন।

এএইচআর/এমএসএ