বিজ্ঞাপন

নেচে-গেয়ে হাইতির বিপক্ষে জয় উদযাপন ব্রাজিল সমর্থকদের

নেচে-গেয়ে হাইতির বিপক্ষে জয় উদযাপন ব্রাজিল সমর্থকদের

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলের জয় পেয়ে নেচে-গেয়ে আনন্দ উদযাপন করেছেন ব্রাজিল সমর্থকরা। 

শনিবার (২০ জুন) খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের এ উদযাপন করতে দেখা যায়।

এ সময় সারা ইসলাম নামে এক ব্রাজিল সমর্থক জানান, ব্রাজিল আজ জয় পাবে, সেটি সবাই জানত। প্রথমার্ধে যেভাবে খেলা হয়েছে, তাতে ভেবেছিলাম ৬ থেকে ৭ গোল হবে। কিন্তু দ্বিতীয়ার্ধে কোনো গোলের দেখা না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, আজ ব্রাজিল অনেকগুলো সুযোগ নষ্ট করেছে। এছাড়া দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে। দ্বিতীয়ার্ধে গোলের দেখা না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছি। জয় পেলেও প্রত্যাশা অনুযায়ী ব্রাজিলের কাছ থেকে যে ধরনের খেলা আশা করেছিলাম, সেটি পুরোপুরি হয়নি। পুরো সময়জুড়ে নেইমারের অভাব অনুভব করেছি।

ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ব্রাজিল মানেই বিশ্বকাপ, বিশ্বকাপ মানেই ব্রাজিল। প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর সঙ্গে ড্র করায় আজকের জয়ে উচ্ছ্বাসটা একটু বেশি। প্রথম ম্যাচে ড্র করার পর আজ ব্রাজিল দুরন্ত গতিতে ফিরে এসেছে এটাই আসল ব্রাজিল।

এমএল/এমএসএ