চট্টগ্রামের ফটিকছড়িতে ড্রেনের পানিতে পড়ে তাসপিয়া জান্নাত তোহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) সকালে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের উত্তর ইদিলপুর বদিউদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তোহা ওই এলাকার ব্যবসায়ী মঞ্জুরুল হকের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। এ সময় সবার অগোচরে তোহা ঘুম থেকে উঠে ঘরের বাইরে চলে যায়। একপর্যায়ে বাড়ির পাশের স্লুইস গেটসংলগ্ন ড্রেনের পানিতে পড়ে ভেসে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভূজপুর জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, পরিবারের অগোচরে বাড়ির পাশের স্লুইস গেটের ড্রেনে পড়ে শিশুটি মারা গেছে।
বিআরইউ
