প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্মানে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি করেছে সরকার। রোববার (২১ জুন) এ গেজেট জারি করা হয়।
এর আগে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ঘোষণা গত ২৫ মে থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন।
এসএইচআর/জেডএস
