বিজ্ঞাপন

ঢাকা পোস্টকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সারওয়ার আলমের প্রত্যাহার স্বাভাবিক প্রক্রিয়া, ব্যতিক্রম কিছু নয়

সারওয়ার আলমের প্রত্যাহার স্বাভাবিক প্রক্রিয়া, ব্যতিক্রম কিছু নয়

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের প্রত্যাহারকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দাবি করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (২১ জুন) বিকেলে তিনি ঢাকা পোস্টকে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তাকে (সারওয়ার আলম) পরবর্তীতে পদায়নের জন্য সংযুক্ত করা হয়েছে। এরপরে পদায়ন দেওয়া হবে।

মাজার ইস্যুকে কেন্দ্র করে এই প্রত্যাহার নিয়ে যে প্রশ্ন উঠেছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। সরকারি কর্মচারীদের বদলি একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা আসবে, যাবে, অনেকেই তো বদলি হচ্ছে, আরও হবে। এটা চলমান (প্রক্রিয়া)। এটা তো আর ব্যতিক্রম কিছু না। আর এসব পদে তো সবসময় এগুলা (বদলি/প্রত্যাহার) হচ্ছে। নতুন কিছু না এটা।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

সম্প্রতি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নেন তিনি। এরপরই প্রত্যাহার করা হয় তাকে। যে কারণে সারওয়ার আলমকে প্রত্যাহারের ঘটনায় নানা মহলে প্রশ্ন উঠেছে।

এসএইচআর/এমএসএ